1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 2, 2026, 1:24 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

প্রধান বন সংরক্ষককে হাইকোর্টে তলব

  • প্রকাশিত : বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২
  • 331 বার পঠিত

আদালতের আদেশ অমান্য করায় প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২৮ আগস্ট তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ, কে,এম, রবিউল হাসান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী দেওয়ান মো. আবু ওবায়েদ হুসাইন সেতু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল ওয়ায়েস-আল-হারুনী।
আইনজীবী দেওয়ান মো. আবু ওবায়েদ হুসাইন সেতু বলেন, গত বছরের ২৪ ফেব্রুয়ারি মানিকগঞ্জের সোহাগ টিম্বার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে কাঠ ক্রয় করে ফরিদপুরের এক ক্রেতা। সেই কাঠবোঝাই ট্রাক ফরিদপুর গেলে তা জব্দ করে পুলিশ। তখন আমরা আমাদের ব্যবসা পরিচালনা যাবতীয় সরকারি আইন মোতাবেক বৈধ কাগজপত্র ফরিদপুর বন বিভাগে দেখানো পরও সেটি হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। পরে সেই চিড়াই কাঠ নিলামের মাধ্যমে সরবরাহ করতে বলেন।
এ অবস্থায় ওই বছরের ২ মার্চ আমরা প্রধান বন সংরক্ষক বরাবর আবেদন করি। দীর্ঘ দিনেও আমাদের আবেদনটি নিষ্পত্তি না করায় ওই বছরের ২ মে আমরা হাইকোর্টে রিট দায়ের করি। রিটে বন সচিব, প্রধান বন সংরক্ষক, সামাজিক বনায়ন ফরিদপুরের প্রধান এবং ফরিদপুর জেলা প্রশাসককে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ৩০ দিনের মধ্যে প্রধান বন সংরক্ষক তাদের আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দেয়।
পরে ৩০ দিন পেরিয়ে গেলেও আবেদনটি নিষ্পত্তি না করায় গত বছরের ২১ ডিসেম্বর প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননা বিষয়ে আইনি নোটিশ দেয়। এরপর নোটিশের জবাব না পেয়ে জুন মাসে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন তিনি। ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট প্রধান বন সংরক্ষককে তলব করে আজ আদেশ দেয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park