1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 23, 2026, 12:51 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বই নিতে এসে খালি হাতে ফিরে যায় মাদরাসার শিক্ষার্থীরা

  • প্রকাশিত : শনিবার, জানুয়ারি ২, ২০২১
  • 374 বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ১ জানুয়ারি সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি বই বিতরণ করা হয়েছে। কিন্তু নতুন বই পায়নি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় একমাত্র জাতীয়করণকৃত প্রতিষ্ঠান শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদরাসার তিন শতাধিক শিক্ষার্থী। নতুন বই নিতে এসে খালি হাতে ফিরে গেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।

শনিবার সকালে ওই প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে নতুন বই নেয়ার জন্য বিভিন্ন শ্রেণীর অনেক শিক্ষার্থী মাদরাসা মাঠে অপেক্ষা করছে।

অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শিরিনা খাতুন ও সোহাগ মিয়া জানান, এরশাদুল স্যার নতুন বই দেয়ার কথা বলে পুরাতন বইগুলো নিয়ে এসেছেন। কিন্তু আমরা এখনো নতুন বই পাইনি।

অভিভাবক মোফাজ্জল হোসেন জানান, আমার মেয়ে বই নিতে এসে খালি হাতে ফিরে যায়। বাড়ি ফিরে নতুন বইয়ের জন্য কাঁদছিল।

এ বিষয়ে প্রতিষ্ঠানের এক গ্রুপের সুপারিনটেনডেন্ট শাহানুর আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও কোন সাড়া পাওয়া যায়নি।

অন্য অংশের সুপারিনটেনডেন্ট আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীদের নতুন বইয়ের চাহিদা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দেয়া হয়েছে। কিন্তু বই পাওয়া যায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই জানান, ওই প্রতিষ্ঠানে দুই ব্যক্তি সুপারিনটেনডেন্ট পদের দাবিদার। এ কারণে প্রকৃত সুপারিনটেনডেন্টকে তার প্রয়োজনীয় কাগজপত্র আগামী ৭ জানুয়ারির মধ্যে দাখিল করতে বলা হয়েছে। না হলে আমি নিজেই গিয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করবো।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park