1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 30, 2026, 7:15 am
সংবাদ শিরোনাম :

বাকি ভ্যাকসিন বাংলাদেশ দ্রুত পেয়ে যাবে: দোরাইস্বামী

  • প্রকাশিত : Thursday, April 22, 2021
  • 447 বার পঠিত

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশে ৭০ লাখ টিকা সরবরাহ করেছে ভারত। চুক্তি মতো বাকি ভ্যাকসিন বাংলাদেশ খুব দ্রুত পেয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে সীমান্তপথে ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতে এ মুহূর্তে নিজেদের কোভিড ভ্যাকসিনের সংকট আছে, উৎপাদন বাড়ানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশেও কোভিড ভ্যাকসিন সরবরাহ করা হবে। কোভিড ভ্যাকসিনের জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে ভাটা পড়বে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। এ কারণেই অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে বেশি ভ্যাকসিন সরবরাহ চুক্তি আছে এবং চুক্তিমতে বাকি টিকাগুলো ক্রমান্বয়ে সরবরাহ করা হবে।

এর আগে বিক্রম দুরাইস্বামী দিল্লি থেকে বিমান যোগে আগরতলা পৌঁছান। ৪ দিনের ছুটি কাটিয়ে সেখানে থেকে সড়ক পথে আগরতলা চেকপোষ্টে আসেন। চেকপোষ্টে তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান। পরে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park