1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 2:17 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বেগম জিয়াকে কারাগারে ফেরত পাঠানোর কথা ভাবতে হচ্ছে : তথ্যমন্ত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, অক্টোবর ১১, ২০২২
  • 287 বার পঠিত

বেগম জিয়াকে কারাগারে ফেরত পাঠানোর কথা ভাবতে হচ্ছে : তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি উল্টাপাল্টা স্বপ্ন দেখলে বেগম জিয়াকে কারাগারে ফেরত পাঠানোর কথা ভাবতে হবে।

তিনি বলেন, ‘দেশ পরিচালনার বিষয়ে আমান উল্লাহ আমান সাহেবরা যদি উল্টাপাল্টা স্বপ্ন দেখতে থাকেন তাহলে সরকারকে ভাবতে হবে বেগম খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বদান্যতা দেখিয়েছেন সেটির আদৌ প্রয়োজন আছে নাকি তাকে আবার কারাগারে পাঠাতে হবে।’ গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ‘১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে’ বলে বিএনপি নেতা আমান উল্লাহ আমানের সাম্প্রতিক মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমান উল্লাহ আমান সাহেব সম্ভবত এ ধরনের কোনো কিছু স্বপ্নে দেখেছেন।

অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপা-বদান্যতায়ই বেগম খালেদা জিয়া কারাগারের বাইরে আছেন।’ মানবাধিকারকর্মী সুলতানা কামালকে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্য সম্পর্কে প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘বেগম সুলতানা কামালের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তিনি একজন মানবাধিকারকর্মী, বিশিষ্ট বুদ্ধিজীবী এবং তার অনেক বক্তব্যের সাথে আমি নিজেও একমত নই। তার বেশির ভাগ বক্তব্যই সরকারের বিরুদ্ধে। তাই বলে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলা শালীনতা ও শিষ্টাচার বিবর্জিত।’

যারা এ ধরনের মানবাধিকারকর্মী বা সমালোচক তারা নিজেদের দৃষ্টিভঙ্গিতেই বিষয়গুলো দেখেন। তাদের বক্তব্যের সমালোচনা হতে পারে কিন্তু ব্যক্তিগত আক্রমণ হওয়া সমীচীন নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘রিজভী সাহেব সুলতানা কামালের ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে যেভাবে তাকে আওয়ামী লীগের দালাল বলেছেন, রিজভী সাহেব কখন যে মির্জা ফখরুল সাহেবকেও আওয়ামী লীগের দালাল বলে বসেন, আমি সেই শঙ্কার মধ্যে আছি।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘পাকিস্তানই ভালো ছিল’ মন্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেবের বক্তব্য বিশ্লেষণ করলে তার অর্থ দাঁড়ায়- বাংলাদেশ হওয়াটা সঠিক হয় নাই। অর্থাৎ, তার মতে জিয়া মেজর থাকলেই ভালো ছিল। কারণ বাংলাদেশ সৃষ্টি না হলে জিয়া তো মেজরই থাকত, মেজর জেনারেল হতে পারত না। আমি মনে করি এই বক্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল সাহেব আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধে শহীদ সবার প্রতি অবমাননা করেছেন এবং তিনি বাংলাদেশে রাজনীতি করার অযোগ্য হওয়া উচিত। অন্য কোনো দেশ হলে তার বিরুদ্ধে নানা আইনি ব্যবস্থা নেয়া হতো এবং তিনি সেই দেশে রাজনীতি করার অযোগ্য হতেন।

কিন্তু দুঃখজনক হলেও সত্য এ নিয়ে যেভাবে কথাবার্তা ও বিশ্লেষণ হওয়া দরকার ছিল সেটি আমি দেখতে পাচ্ছি না।’ দেশে গণতন্ত্র নিয়ে বিএনপি মহাসচিবের সমালোচনার জবাবে তিনি বলেন, ‘বন্দুকের নলের আগা থেকে যাদের জন্ম, অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলের জন্ম, যারা ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচন করেছিল, যে রাজনৈতিক দল তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে দুর্নীতিবাজদের, দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্তদের রাজনীতি করার অধিকার দিয়েছে, তারা যখন গণতন্ত্রের কথা বলে তখন মানুষ হাসে।’

মাইজভাণ্ডার দরবার শরিফের শান্তি সমাবেশে তথ্যমন্ত্রী আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ভিডিও কনফারেন্সে বলেন, ইসলাম প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বহু পদক্ষেপ গ্রহণ করেছেন। সমগ্র বাংলাদেশে প্রায় এক লাখ মসজিদভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিটি মসজিদভিত্তিক একজন আলেম সেখানে ৫২০০ টাকা করে ভাতা পাচ্ছে। বাংলাদেশে একযোগে ৬০০ মসজিদ নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে কয়েক শ’ নির্মিত হয়েছে। মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা যার পূর্ব পুরুষ ইসলাম প্রচারের জন্য এই ভূখণ্ডে এসেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল আলম খান বক্তব্য রাখেন।

রোববার সকালে রাজধানীতে ঈদে মিলাদুন্নবী সা: জশনে জুলুস করেছে আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়া। রোববার সকালে সোহরাওয়ার্দী উদ্যান থেকে জশনে জুলুস শুরু হয়। জুলুস শেষে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় শান্তি মহাসমাবেশ। মাইজভাণ্ডার দরবার শরিফের সাজ্জাদানশীল মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানীর সভাপতিত্বে শান্তি মহাসমাবেশে দেশ-বিদেশের খ্যাতিমান আলেম ও ইসলামী চিন্তাবিদ, গবেষক বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park