1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 20, 2026, 7:32 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

বেনাপোল দিয়ে ভারতে পণ্য রফতানি বৃদ্ধি

  • প্রকাশিত : বুধবার, আগস্ট ৩, ২০২২
  • 260 বার পঠিত

 দেশসেরা বেনাপোল স্থলবন্দর দিয়ে ২০২১-২২ অর্থ বছরে চার লাখ ৫১ হাজার ৩৯৫ মেট্রিক টন পণ্য ভারতে রফতানি হয়েছে।

যা গেলো বছরের তুলনা এক লাখ ৫৪ হাজার ৩৪৪ মেট্রিক টন বেশি। বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা যায়, গত ১০ বছর আগেও এ বন্দর দিয়ে কেবল আমদানি বাণিজ্যে গুরুত্ব ছিলো। তবে বাংলাদেশি পণ্যের গুণগত মান ভালো হওয়ায় চাহিদা বাড়তে থাকে ভারতে। আমদানি হতো এমন অনেক পণ্যই এখন রফতানির তালিকায় যুক্ত হয়েছে।

এ রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাটজাত পণ্য, তৈরি পোশাক, কেমিক্যাল, অ্যাসিড, কাগজ, মাছ, টিস্যু, মেলামাইন, রাইস ব্রান্ড, ও মেহেগনি ফলসহ শতাধিক প্রকারের পণ্য।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সামছুর রহমান জানান, রফতানি বৃদ্ধিতে দেশি পণ্যের যেমন কদর বেড়েছে, ঠিক তেমনি এ বন্দর এলাকায় কর্মসংস্থান ও তৈরি হয়েছে। এছাড়া রেলে ভারত থেকে পণ্য আমদানি হলেও রফতানির সুযোগ নেই। পণ্য খালাস করে খালি রেল ফিরে যেতে হয় ভারতে। যদি রেলে এসব পণ্য রফতানি করা যায় তবে দ্রæত সময়, কম
খরচ ও নিরাপদে পণ্য পরিবহনে সাশ্রয়ী হবেন বলে মনে করছেন তিনি।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, দেশের অর্থনীতিকে সচল রাখতে করোনাকালীনও কাস্টমসের পাশাপাশি বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা ২৪ ঘণ্টা বাণিজ্যসেবা চালু রাখায় বিপুল পরিমাণে রফতানি বেড়েছে। আরো দ্রুত যাতে রফতানি পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করতে পারে এজন্য ভারতীয় কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ জানান, বেনাপোল বন্দর দিয়ে ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশি পণ্য ভারতে রফতানি হয়েছে চার লাখ ৫১ হাজার ৩৯৫ মেট্রিক টন। ২০২০-২১ অর্থবছরে রফতানি পণ্যের পরিমাণ ছিলো দুই লাখ ৯৭ হাজার ৫০ মেট্রিক টন। যা ২০২১-২২ অর্থ বছরে এক লাখ ৫৪ হাজার ৩৪৪ মেট্রিক টন পণ্য বেশি রফতানি হয়েছে।

এ বন্দর দিয়ে রেলপথে ভারতে পণ্য রফতানির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park