1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 1, 2026, 7:24 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

ব্যাটারদের ব্যর্থতায় বিশাল ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

  • প্রকাশিত : সোমবার, এপ্রিল ১১, ২০২২
  • 306 বার পঠিত

পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৩৩২ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জা পেল সফরকারী বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারলো টাইগাররা। দক্ষিণ আফ্রিকার কাছে এটি দ্বিতীয় সর্বোচ্চ বড় ব্যবধানে হার বাংলাদেশের। ডারবানে প্রথম টেস্ট ২২০ রানে হেরেছিলো বাংলাদেশ।

দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষেই হারের শঙ্কায় পড়েছিলো বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেয়া ৪১৩ রানের জবাবে তৃতীয় দিন শেষে ২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছিলো টাইগাররা। ম্যাচ জিততে বাকী দু’দিনে ৭ উইকেট হাতে নিয়ে আরও ৩৮৬ রান করতে হতো বাংলাদেশকে।

চতুর্থ দিন সকালে দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার মহারাজ ও হার্মারের ঘুর্ণিতে পড়ে ৮০ রানেই অলআউট হয় বাংলাদেশ। এক ঘন্টা ক্রিজে টিকে থাকতে পারেন বাংলাদেশের বাকী সাত ব্যাটার।

অধিনায়ক মোমিনুল হক ৫, মুশফিকুর রহিম ১, লিটন দাস ২৭, মেহেদি হাসান মিরাজ ২০ ও খালেদ আহমেদ ০ রানে মহারাজার শিকার হন। আর ইয়াসির আলি-তাইজুলকে শুন্য রানে বিদায় করেন হার্মার। ফলে ২৩ দশমিক ৩ ওভারে গুটিয়ে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মহারাজ ৪০ রানে ৭টি ও হার্মার ৩৪ রানে ৩ উইকেট নেন।

ডারবানে প্রথম টেস্টের শেষ ইনিংসেও একই হাল হয়েছিলো বাংলাদেশের। পঞ্চম দিন সকালে মাত্র ৫৫ মিনিটে বাকী ৭ উইকেট হারিয়ে ১৯ ওভারে ৫৩ রান করে অলআউট হয়েছিলো টাইগাররা। ঐ টেস্টেও মহারাজ ৭টি ও হার্মার ৩টি উইকেট নিয়েছিলেন।

ম্যাচে ৯ উইকেট ও ৮৪ রান করায় সেরা খেলোয়াড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার মহারাজ। আর সিরিজে ১৬ উইকেট ও ১০৮ রান করে সিরিজ সেরাও হয়েছেন তিনি।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬ ম্যাচে ১ জয় ও ৫ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানেই থাকলো বাংলাদেশ। আর ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ৬০ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার। জয়ের শতাংশে এগিয়ে টেবিলের দ্বিতীয়স্থানেই থাকলো প্রোটিয়ারা।

এবারের দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধাানে জিতেছিলো বাংলাদেশ।

স্কোরকার্ড (টস- দক্ষিণ আফ্রিকা) :

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ৪৫৩/১০, ১৩৬.২ ওভার

বাংলাদেশ প্রথম ইনিংস : ২১৭/১০, ৭৪.২ ওভার

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস : ১৭৬/৬ ডি, ৩৯.৫ ওভার

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস (আগের দিন ২৭/৩, ৯.১ ওভার, মোমিনুল ৫*) :

তামিম ইকবাল ক মুল্ডার ব মহারাজ ১৩

মাহমুদুল হাসান জয় ক মুল্ডার ব মহারাজ ০

মোমিনুল হক ক রিকেলটন ব মহারাজ ৫

মুশফিকুর রহিম ক এলগার ব মহারাজ ১

লিটন দাস স্টাম্প ভেরিনি ব মহারাজ ২৭

ইয়াসির আলি ক উইলিয়ামস ব হার্মার ০

মিরাজ ক ভেরিনি ব মহারাজ ২০

তাইজুল এলবিডব্লু ব হার্মার ০

খালেদ এলবিডব্লু ব মহারাজ ০

এবাদত অপরাজিত ০

অতিরিক্ত (বা-৬, নো-১) ৭

মোট (অলআউট, ২৩.৩ ওভার) ৮০

উইকেট পতন : ১/১ (জয়), ২/১১ (শান্ত), ৩/২৭ (তামিম), ৪/৩৩ (মুশফিক), ৫/৩৮ (মোমিনুল), ৬/৪৪ (ইয়াসির), ৭/৬৯ (লিটন), ৮/৮০ (মিরাজ), ৯/৮০ (খালেদ), ১০/৮০ (তাইজুল)।

বোলিং : মহারাজ : ১২-৩-৪০-৭, হার্মার : ১১.৩-১-৩৪-৩।

ম্যাচ : দক্ষিণ আফ্রিকা ৩৩২ রানে জয়ী।

ম্যাচ সেরা : কেশব মহারাজ (দক্ষিণ আফ্রিকা)।

সিরিজ সেরা : কেশব মহারাজ (দক্ষিণ আফ্রিকা)।

সিরিজ : দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতলো দক্ষিণ আফ্রিকা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park