1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 30, 2026, 9:56 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

ব্রাজিলে ৩ দিনের রাষ্ট্রীয় শোক: পেলের অন্ত্যেষ্টিক্রিয়া কখন, কোথায়?

  • প্রকাশিত : শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২
  • 212 বার পঠিত

ফুটবলের রাজা পেলেকে শেষ বিদায় জানানোর সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সান্তোস ক্লাব প্রাঙ্গনে সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপন ও কেলেস্তের সড়কে তার শয্যাশয়ী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তাকে ৩ জানুয়ারি সমাহিত করা হবে।

এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন পেলে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চলতি মাসের মাঝামাঝি সময়ে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে নেয়া হয় ‘এন্ড-অব-লাইফ কেয়ার ইউনিটে’। পৃথিবীতে সময় শেষ হয়ে এসেছে জেনে তখনই নিজের ‘শেষযাত্রা’ বিষয়ে বলে গেছেন পেলে। যেতে চেয়েছেন সান্তোস ক্লাব স্টেডিয়ামে। যেখান থেকে তিনি হয়ে উঠেছেন ফুটবলের রাজা। পেলের ইচ্ছানুযায়ী, তার মরদেহ নিয়ে যাওয়া হবে সাও পাওলো রাজ্যের ভিলা বেলমিরো স্টেডিয়ামে। তার আগে সমাহিতের জন্য ফুটবল মহাতারকার মরদেহ প্রস্তুত করা হবে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে।

সেখান থেকে আগামী ২ জানুয়ারি কফিন নিয়ে যাওয়া হবে সান্তোস প্রাঙ্গণে। ক্লাবের পক্ষে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য ‘ফুটবলের রাজার’ মরদেহ ২৪ ঘণ্টা রাখা হবে স্টেডিয়ামের মাঝমাঠে। পরদিন তার মরদেহ নিয়ে ‘শেষযাত্রা’ হবে সান্তোসের রাস্তায়। কফিন বহন করে নিয়ে যাওয়া হবে কেলেস্তের সড়কে, যেখানে পেলের মা থাকেন। ১০০ বছর বয়সী পেলের মা শয্যাশায়ী। এরপর পেলেকে মেমোরিয়া নেকরোপোল একিউমেনিকা নামের সমাধিস্থলে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমাহিত করা হবে। তবে সেখানে উপস্থিত থাকতে পারবেন না সাধারণ জনগণ।
এদিকে পেলের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park