1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 24, 2026, 3:04 am
সংবাদ শিরোনাম :

ভারতে সংক্রমণ ছাড়ালো ২ কোটি

  • প্রকাশিত : Tuesday, May 4, 2021
  • 574 বার পঠিত

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। টানা কয়েক সপ্তাহ ধরেই দেশটিতে সংক্রমণের ঊর্ধ্বগতি চলমান রয়েছে। কোনভাবেই যেন দেশটিতে করোনার লাগাম টানা যাচ্ছে না। ইতোমধ্যেই দেশটিতে সংক্রমণের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ৩ লাখ ৫৫ হাজার ৮২৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৪৩৮ জন। আজ মঙ্গলবার (৪ মে) এ খবর প্রকাশ করেছে বিজনেস স্ট্যান্ডার্ড। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ‌্যা বেড়ে দাঁড়ালো ২ কোটি ২ লাখ ৭৫ হাজার ৫৪৩ জনে। মৃত্যু হয়েছে ২ লাখ ২২ হাজার ৩৮৩ জনের।

মৃত্যু না কমলেও গত কিছুদিনের তুলনায় সংক্রমণ কমতে শুরু করেছে বেশ কিছু রাজ্যে। এর মধ্যে উল্লেখযোগ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ড প্রদেশ।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা মুম্বাইতে নতুন করে ২ হাজার ৬২৪ জন শনাক্ত হয়েছেন। যা গত ৫ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park