1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 14, 2026, 7:22 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মধ্যরাতে সমঝোতা, কাটল নির্বাচনের শঙ্কা 

  • প্রকাশিত : Friday, October 25, 2024
  • 235 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বাফুফে নির্বাচনে কাউন্সিলর সংক্রান্ত বিষয়ে গতকাল আদালতে শুনানি হওয়ার কথা ছিল। বুধবার রাতে নিয়ে ফুটবলের বিভিন্ন পক্ষ গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। আলোচনা ফলপ্রসূ হওয়ায় আদালতে মামলাটি আর শুনানির জন্য উঠেনি। 

জেলা-বিভাগীয় পর্যায়ের ফুটবল সংগঠক জসিমউদদীন খসরু কাউন্সিলরশীপ না পেয়ে আদালতে মামলার আবেদন করেন। খসরুর আইনজীবী অ্যাডভোকেট রফিক গতকাল সকালে বলেন, ‘দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। আজ শুনানি হবে না। মামলা প্রত্যাহারের প্রক্রিয়া চলছে।’

ফেনী, গোপালগঞ্জ, লালমনিরহাট ও শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলরশীপ বাতিল করেছে বাফুফে। বাদ পড়াদের মধ্যে গোপালগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা খসরু মামলা আবেদন করেন। গতকাল শুনানি হলে আবেদনকারী জসিম উদ্দিন খসরুর পক্ষে সিদ্ধান্ত গেলে নির্বাচন আয়োজন বড় শঙ্কার মধ্যে পড়ত। শুধু নির্বাচন নয় আদালতের নির্দেশনার ফলে বাফুফে ফিফার শাস্তির মধ্যেও পড়ার শঙ্কায় ছিল।

মামলার আবেদনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে পক্ষভুক্ত করা হয়। বাফুফে আদালতের চিঠি পেলেও বিষয়টি স্বীকার করেনি। সমঝোতার ক্ষেত্রে সভাপতি প্রার্থী তাবিথ আউয়াল বড় ভুমিকা রেখেছেন বলে জানা গেছে। আইনি জটিলতা না থাকায় আগামীকাল ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে কোনো বাধা থাকল না।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park