1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 23, 2026, 12:49 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মাদক সেবনের দায়ে চাকরিচ্যুত করা হয়েছে পল্লবী থানার এস আই

  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ৫, ২০২১
  • 379 বার পঠিত

ঢাকা মহানগরের পল্লবী থানার এক পুলিশ সদস্যকে মাদক সেবনের দায়ে চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার দিনভর পল্লবী থানায় এ নিয়ে বেশ আলোচনা ছিল। চাকরিচ্যুত ওই পুলিশ সদস্যের নাম আরিফ হোসেন মল্লিক। তিনি পল্লবী থানায় এসআই পদে কর্মরত ছিলেন।

সম্প্রতি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত সহস্রাধিক সদস্যের ডোপ টেস্ট করা হয়েছে। এর মধ্যে পল্লবী থানার এসআই আরিফ হোসেন মল্লিকও রয়েছেন। ডিএমপির সদর দফতরের তালিকা অনুযায়ী, এসআই আরিফের বিরুদ্ধে হেরোইন সেবনের প্রমাণ পাওয়া গেছে।

এসআই আরিফ হোসেন মল্লিকের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট বেশ কিছু অভিযোগ রয়েছে। একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনেও মাদক কারবারিদের সঙ্গে তার সখ্যতার বিষয়টি ওঠে এসেছে। এক সময় থানার সবচেয়ে প্রভাবশালী অফিসারও ছিলেন তিনি।

সূত্র জানায়, পল্লবী এলাকার বিহারী-অবাঙালি ক্যাম্পগুলো মূলত মাদকের আখড়া। এ সুবাধে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সখ্যতা গড়ে ওঠে এসআই আরিফের। এক পর্যায়ে আরিফ নিজেই মাদকাসক্ত হয়ে পড়েন। এ ছাড়া বেশ কয়েকটি মাদক স্পট থেকেও তিনি নিয়মিত টাকা নিতেন।

এ ব্যাপারে আরিফ বলেন, গতকাল (সোমবার) আমাকে রাজারবাগে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। তবে তিনি চাকরিচ্যুত হওয়ার বিষয়টি এড়িয়ে যান।

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, আরিফকে চাকরিচ্যুত করা হয়েছে শুনেছি। এখনও কাগজপত্র হাতে পাইনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park