1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 31, 2026, 8:24 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

যুক্তরাজ্য পঞ্চাশোর্ধ্ব নাগরিকদের বুস্টার ডোজ দেবে

  • প্রকাশিত : বুধবার, সেপ্টেম্বর ১৫, ২০২১
  • 539 বার পঠিত
পঞ্চাশোর্ধ্ব নাগরিকদের বুস্টার ডোজ

যুক্তরাজ্য ৫০ বছর ও তার বেশি বয়সের মানুষ যারা বিভিন্ন কেয়ার হোমে রয়েছেন তাদেরকে এবং সম্মুখ সারিতে থাকা স্বাস্থ্য ও সমাজ সেবা কর্মীদের কভিড-১৯ টিকার বুস্টার ডোজ দেবে। মঙ্গলবার ব্রিটেন সরকার এ কথা জানিয়েছে। খবর এএফপির

ব্রিটেনের ভ্যাকসিন উপদেষ্টা কমিটি জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনিজেশন জানায়, কোন ব্যক্তি দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পর ছয় মাস পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে তৃতীয় ডোজ টিকা দেয়া যাবে না।

ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভেদ দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সকে বলেন, ‘আমি নিশ্চিত করছি যে আমি জেসিভিআইর পরামর্শ গ্রহণ করেছি। এ ক্ষেত্রে এনএইচএস আগামী সপ্তাহ থেকে বুস্টার ডোজ দেয়ার প্রস্তুতি নিচ্ছে।’

তিনি আরও ঘোষণা দেন যে পঞ্চাশোর্ধ্ব বয়সের নাগরিকদের মধ্যে যারা ছয় মাস আগে তাদের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তাদের জন্য আগামী সপ্তাহ থেকে এ বুস্টার কর্মসূচি শুরু করা হবে। এ ক্ষেত্রে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন ব্যবহার করা হবে। ‘দীর্ঘ মেয়াদে’ এ ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park