1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 30, 2026, 11:25 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

শর্ত দিয়ে জাবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৩, ২০২১
  • 658 বার পঠিত

শর্ত দিয়ে আন্দোলন স্থগিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আপাতত হল ছাড়ছেন না তারা। এ ছাড়া শিক্ষার্থীদের অন্যান্য দাবি মোটামুটি মেনে নেওয়ায় সাময়িক সময়ের জন্য আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে এ কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী নোশিন আদিবা বলেন, প্রশাসন আমাদের দাবি অনেকাংশে মেনে নিয়েছে। মামলার বিষয়ে একটু সময় প্রয়োজন। এ ছাড়া অন্যান্য দাবি মেনে নেওয়ায় আমরা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করলাম।

তবে এ মুহূর্তে হল ছাড়বেন না বলেও জানিয়েছেন তিনি।

এদিকে নিরাপত্তার স্বার্থেই হলে অবস্থান করবেন বলেও জানিয়েছেন আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা।

অন্যদিকে প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের হল ছেড়ে দেওয়ার অনুরোধ জানাব। প্রশাসন শিক্ষার্থীদের বুঝাবেন। এখনও প্রশাসন কোনো কঠোর অবস্থানে যাবে না বলেও জানান তিনি।

জাবির শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার বিচার ও আবাসিক হল খুলে দেওয়াসহ কয়েক দফা দাবিতে শনিবার থেকে আন্দোলন করে আসছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park