1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 2, 2026, 9:16 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

শ্বাসরুদ্ধকর ম্যাচে খুলনাকে হারাল সাকিবের বরিশাল

  • প্রকাশিত : সোমবার, জানুয়ারি ৩১, ২০২২
  • 385 বার পঠিত

মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে উঠে গেল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশাল।

৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বরিশাল। মাত্র ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে কুমিল্লা। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছে চট্টগ্রাম।

পয়েন্ট টেবিলে বরিশালের উন্নতীতে অধপতন হলো ঢাকার। তিন নম্বর পজিশন থেকে চারে নেমে গেল ৫ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করা তামিম-মাশরাফি-মাহমুদউল্লাহ রিয়াদদের ঢাকা।

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে খুলনার বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে যায় বরিশাল। শুরুতে ২৪ রানে টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানের উইকেট হারায় দলটি।

একটা পর্যায়ে ৩ উইকেটে বরিশালের সংগ্রহ ছিল ১৩.৫ ওভারে ১০৩ রান। এরপর ৪২ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে ১৪৫ রানেই অলআউট হয় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

টার্গেট তাড়া করতে নেমে ৩৫ রানে সৌম্য সরকার, রনি তালুকদার, আন্দ্রে ফ্লেচার ও থিসেরা পেরেরার উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে খুলনা। পঞ্চম উইকেটে ইয়াসির আলী রাব্বিকে সঙ্গে নিয়ে ৫০ বলে ৭৯ রানের জুটি গড়েন অধিনায়ক মুশফিকুর রহিম।

১৮.২ ওভারে দলীয় ১১৪ রানে মুশিক যখন ৩৩ রান করে ফেরেন তখন জয়ের জন্য খুলনার প্রয়োজন ছিল ১০ বলে ৩২ রান। ইয়াসির আলী রাব্বির পক্ষে লেজের ব্যাটসম্যানদের নিয়ে এ অসম্ভব টার্গেট তাড়া করে দলকে তীরে ভেড়ানো সম্ভব হয়নি। তার ৩৪ বলের চার বাউন্ডারি আর তিন ছক্কায় গড়া অপরাজিত ৫৭ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ১৩৯/৬ রান তুলতে সক্ষম হয় খুলনা। ৬ রানে জয় পায় বরিশাল।

সংক্ষিপ্ত স্কোর

বরিশাল: ১৮.৫ ওভারে ১৫৪/১০ রান (নাজমুল হোসেন শান্ত ৪৫, সাকিব আল হাসান ৪১; খালেদ আহমেদ ৩/৪১, কামরুল ইসলাম রাব্বি ২/২৫, ফরহাদ রেজা ২/১৪)।

খুলনা: ২০ ওভারে ১৩৯/৬ রান (ইয়াসির আলী ৫৭*, মুশফিকুর রহিম ৩৩; ডুয়াই ব্রাভো ৩/৪০, সাকিব আল হাসান ২/১০)।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park