1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 1, 2026, 2:10 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

হামাস এবার ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে

  • প্রকাশিত : শুক্রবার, নভেম্বর ১৯, ২০২১
  • 420 বার পঠিত

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে নিষেদ্ধের কথা জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। এতে গাজা উপত্যকার শাসক গোষ্ঠীকে নিয়ে যুক্তরাজ্যের দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাতারে চলে এসেছে।

এক বিবৃতিতে প্রীতি প্যাটেল বলেন, মারাত্মক সন্ত্রাসী তৎপরতার সক্ষমতা আছে হামাসের। এছাড়া ব্যাপক ও অত্যাধুনিক অস্ত্রাগার ছাড়াও সন্ত্রাসীদের প্রশিক্ষণ স্থাপনা আছে গোষ্ঠীটির।

‘আর এ কারণেই হামাসকে আজ পুরোপুরি নিষিদ্ধ করতে পদক্ষেপ নিয়েছি,’ বললেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসবাদী আইনের অধীন সংগঠনটি নিষিদ্ধ করা হবে। এতে কেউ হামাসকে সমর্থন কিংবা তাদের পতাকা ওড়ালে আইন ভঙ্গ করা হবে। সংগঠনটির সঙ্গে যে কোনো বৈঠকও নিষিদ্ধ বলে গণ্য হবে।

এর আগে ২০১৭ সালে ইসরায়েলে ব্যক্তিগত অবকাশে গিয়ে তখনকার বিরোধী দলীয় নেতা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদসহ দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের তথ্য প্রকাশে ব্যর্থ হওয়ায় ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছিল প্রীতি প্যাটেলকে।

হামাসের পুরো নাম ইসলামিক প্রতিরোধ আন্দোলন। সংগঠনটির সামাজিক ও রাজনৈতিক শাখা রয়েছে। ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার করে আসছে তারা। ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনারও বিরোধী হামাস।

এখন পর্যন্ত হামাসের সামরিক শাখা ইজ আল-দিন আল-কাসিমকে নিষিদ্ধ করেছে ব্রিটেন। হামাসের রাজনৈতিক কর্মকর্তা সামি আবু জুহরি বলেন, যুক্তরাজ্যের পদক্ষেপে ইসরায়েলি দখলদারিত্বের প্রতি পরিপূর্ণ পক্ষপাতিত্ব রয়েছে। তারা ইসরায়েলি ব্ল্যাকমেইল ও শাসনের কাছে আত্মসমর্পণ করেছে।

আলাদা এক বিবৃতিতে হামাস বলছে, আন্তর্জাতিক আইনের বিবরণ অনুসারে সশস্ত্র প্রতিরোধসহ সহজলভ্য উপায়ে দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের প্রতিরোধের অধিকার রয়েছে।

হামাসকে নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এক টুইটারপোস্টে তিনি বলেন, হামাস একটি সন্ত্রাসী সংগঠন। তাদের রাজনৈতিক শাখার সামরিক তৎপরতার সক্ষমতা রয়েছে।

ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেন, এতে যুক্তরাজ্যের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আরও জোরদার হবে।

ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সর্বসম্প্রতি বড় ধরনের সহিংসতা হয়েছে গত মে মাসে। ওই সময় গাজায় ১১ দিনের লড়াই-সংঘাতে ফিলিস্তিনের হিসাবমতে, ইসরায়েলি বিমান হামলায় মারা যায় ৬৬ শিশুসহ ২৫০ জন। আর ইসরায়েলের হিসাবমতে, ফিলিস্তিনের রকেট হামলায় ২ শিশুসহ ১৩ ইসরায়েলি নিহত হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park