1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 28, 2026, 4:03 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

হালনাগাদ করতে হবে আমদানি নিবন্ধন সনদপত্র

  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ১৮, ২০২২
  • 516 বার পঠিত

হালনাগাদ করতে হবে আমদানি নিবন্ধন সনদপত্র। বিদেশ থেকে মালামাল আমদানির ক্ষেত্রে অনেকেই ইচ্ছায় বা অনিচ্ছায় আমদানি লাইসেন্স হালনাগাদ করছে না। এতে রেয়াতি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) এ অবস্থা থেকে উত্তোরণের জন্য নতুন একটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পক্ষ থেকে সব বাণিজ্যিক ব্যাংকের প্রধানদের সার্কুলারের মাধ্যমে জানানো হয়েছে।

বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের মহাব্যবস্থাপক কাজী রফিকুল হাসান স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, কোন কোন বাণিজ্যিক ব্যাংক বৈধ ও হালনাগাদ আমদানি নিবন্ধন সনদপত্র বা আইআরসি ব্যতিরেকে ঋণপত্র খোলার কারণে পণ্য চালান খালাস করতে গিয়ে রেয়াতি সুবিধা প্রদানে জটিলতা সৃষ্টি হচ্ছে। হালনাগাদ শিল্পভোক্তা আইআরসি প্রদর্শনে ব্যর্থ হওয়ায় রেয়াতি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া পণ্য চালান খালাস বিলম্বিত হওয়ায় শিল্প প্রতিষ্ঠানসমূহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যা সামগ্রিক বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে বলেও মনে করে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে ব্যাংক প্রধানদের এলসিএ ফরম গ্রহণ করার সময় এবং ঋণপত্র স্থাপনের পূর্বে বৈধ ও হালনাগাদকৃত আইআরসি সনদপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়ার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park