1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 28, 2026, 5:23 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

হিলি দিয়ে ভারত থেকে পাঁচ বছরে আমদানির পরিমাণ ৮৫ লাখ টন

  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
  • 245 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: গত পাঁচ বছরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ ৮৫ লাখ ৯০ হাজার ৪০০ মেট্রিক টন। এরমধ্যে ভারত থেকে আমদানির পরিমাণ ৮৪ লাখ ৮১ হাজার মেট্রিক টন এবং দেশটিতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ১ লাখ ৯ হাজার ৪০০ মেট্রিক টন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে আরও জানানো হয়, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ডুপ্লেক্স বোর্ড, নিউজপ্রিন্ট, পেপার বোর্ড, পেপার, সুতা, গুঁড়া দুধ ও জুসসহ বিভিন্ন পণ্য আমদানি করা হয়। এছাড়া এ স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি করা হয়।
গত পাঁচ বছরে এ স্থলবন্দর থেকে ৩৯ কোটি টাকা আয় হয়েছে বলেও তথ্যবিবরণীতে জানানো হয়।
তথ্যবিবরণীতে আরও বলা হয়, হিলি স্থলবন্দর দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাংলা হিলি সীমান্তে অবস্থিত। এ স্থলবন্দরের পাশে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলা। ২০০২ সালে হিলি শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park