1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 11, 2026, 3:40 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মায়ের জন্য চপস্টিকের আয়োজন

  • প্রকাশিত : রবিবার, জুন ৯, ২০২৪
  • 213 বার পঠিত

অনুষ্ঠিত হয়ে গেল মা দিবস উপলক্ষে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ইনস্ট্যান্ট নুডলস ব্র্যান্ড ‘চপস্টিক’ আয়োজিত ‘মা মানেই সব ভালো’ ক্যাম্পেইনের বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছোট থেকে বড়, সবার জন্যই ভালো ‘চপস্টিক নুডলস’ শিশুদের সুন্দর শারীরিক ও মানসিক বিকাশের বিষয়ে সবসময়ই সচেতন। এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে চপস্টিক বিভিন্ন সময়ে নিয়েছে নানা উদ্যোগ, যার ধারাবাহিকতায় এবছর মা দিবসে আবারও ক্যাম্পেইনটির আয়োজন করেছিল চপস্টিক নুডলস।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ক্যাম্পেইনের বিজয়ীদের এবং তাদের অভিভাবকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম। এরপরই জনপ্রিয় গায়ক এবং সংগীত পরিচালক খৈয়াম সানু সন্ধির পরিবেশনায় চপস্টিক-এর মা দিবস ক্যাম্পেইনের থিম গান ‘মায়ের মতো ভালো কে আর হয়’ এর সুরে মেতে ওঠে উপস্থিত সকলেই। সন্ধির পরিবেশনার পরে জাদুর ইন্দ্রজালে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে রাখেন সময়ের অন্যতম জনপ্রিয় জাদুশিল্পী ম্যাজিক রাজিক। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে এ পর্যায়ে মঞ্চে আগমন ঘটে চপস্টিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার। মা দিবসে মায়ের জন্য আয়োজনের মাধ্যমে শিশুদের সৃজনশীলতাকে উৎসাহ দেয়ার জন্য তিশা ক্যাম্পেইন সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং চপস্টিক নুডলসের প্রশংসা করেন।

তিশার বক্তব্যের পর আসে সেই মাহেন্দ্রক্ষণ, যখন বিজয়ীদের এবং তাদের অভিভাবকদের নাম ঘোষণা করা হয়, এবং ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ শেষে চলে ফটোসেশন পর্ব। বিশেষজ্ঞ মনোবিজ্ঞানীদের উপস্থিতিতে অভিভাবকদের সাথে আয়োজিত ‘গুড প্যারেন্টিং’ নিয়ে একটি সেশনের মাধ্যমে ঘটে অনুষ্ঠানের সফল সমাপ্তি।

পুরো অনুষ্ঠানে ছিল শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যেখানে তারা গান গেয়ে, ম্যাজিক দেখে, অভিভাবকদের সাথে খেলায় অংশ নিয়ে নির্মল আনন্দ উপভোগ করেছে। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এবং সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর পরী রুখ আল মতিন।

চপস্টিকের আয়োজনে এবছর দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘মা মানেই সব ভালো’ ক্যাম্পেইনটিতে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে অভাবনীয় সাড়া মেলে। শিশুরা ছবি এঁকে, গান গেয়ে, আবৃত্তি করে, লিখে এবং আরও নানাভাবে প্রকাশ করে মায়ের জন্য তাদের ভালোবাসা, যার মধ্য থেকে বাছাই করে ২০ জনকে সম্মানিত করা হয়। বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park