1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 20, 2026, 7:25 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

ঢাকা নগর পরিবহন ৮ মাসে ২৪ লক্ষাধিক মানুষকে যাত্রী সেবা দিয়েছে : মেয়র তাপস

  • প্রকাশিত : মঙ্গলবার, সেপ্টেম্বর ৬, ২০২২
  • 241 বার পঠিত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, ২০২১ সালের ২৬ ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া ঢাকা নগর পরিবহনের মাধ্যমে ২৪ লক্ষাধিক মানুষকে যাত্রী সেবা দেয়া হয়েছে।
আজ ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৪তম সভা শেষে সাংবাদিকদেরকে সাথে আলাপকালে ডিএসসিসি মেয়র ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ তথ্য জানান।
মেয়র বলেন, ‘২০২১ সালের ২৬ ডিসেম্বর দীর্ঘদিনের জটিলতা নিরসন করে ঢাকা নগর পরিবহনের প্রথম ২১ নম্বর যাত্রাপথ শুরু করি। অগাস্ট মাস পর্যন্ত এই যাত্রাপথে ২৪ লক্ষাধিক ঢাকাবাসীকে এই যাত্রী সেবা দিতে সক্ষম হয়েছি। এতে ঢাকা নগর পরিবহনের সাথে সংশ্লিষ্ট বিআরটিসি এবং বিভিন্ন মালিকরা প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা আয় করতে পেরেছে। এর মাধ্যমে এটি প্রমাণিত যে, আমরা সঠিক পথে এগোচ্ছি। যদিও এখনো অনেক প্রতিকূলতা, প্রতিবন্ধকতা এবং সমস্যা রয়েছে। ধাপে ধাপে সেগুলো সমাধান করে এগিয়ে চলছি।’
আগামী ১৩ অক্টোবর নতুন ২টি যাত্রাপথে ঢাকা নগর পরিবহন চালু করা হচ্ছে উল্লেখ করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, বাস রুট রেশনালাইজেশনের আওতায় নতুন বাস দিয়ে ২২ এবং ২৬ নম্বর নতুন যাত্রাপথ আগামী ১৩ অক্টোবর চালু হবে। একই সময় ২৩ নম্বর আরও একটি যাত্রাপথ চালু হওয়ার কথা থাকলেও সেই যাত্রাপথে আরও কাজ বাকি থাকায় সেটি প্রস্তুত করার জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে। নতুন এই যাত্রাপথ সব নতুন বাস দিয়ে সেবা চালু হবে। এছাড়া পুরোনো ২১ নম্বর রুটে নতুন নতুন বাস সংযুক্ত করা হবে। এছাড়াও বাসের শৃঙ্খলা ফেরাতে আগামী ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চিরুনি অভিযানও চলবে।
সভায় উপস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে গণপরিবহন সেবায় দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা রয়েছে। এই শহরে নগর পরিবহন চালু করাটা সত্যিই অনেক চ্যালেঞ্জিং একটি কাজ। আমরা দুই মেয়র আন্তরিকতার সাথে চেষ্টা করছি নগর পরিবহনটির সফল বাস্তবায়নের জন্য।’
ডিএনসিসি মেয়র বলেন, ‘২২, ২৩ ও ২৬ এই তিনটি রুটে দুইশত নতুন বাস দিয়ে চলবে নগর পরিবহন। বাসগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে। সম্পূর্ণ নতুন বাস নির্মাণের জন্য বর্তমান পরিস্থিতিতে একটু সময় লাগছে। আগামী ১৩ সেপ্টেম্বর নতুন বাসের গুণগত মান ও বাস নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে যাবো। আধুনিক মানসম্পন্ন ও আরামদায়ক সম্পূর্ণ নতুন বাস দিয়েই নগর পরিবহন চলবে।’
সভায় অন্যান্যের মধ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, বিআরটিএ এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ, ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনারের প্রতিনিধিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নগর পরিবহনের নতুন তিনটি রুট হলো- ২২ নম্বর রুটঃ ঘাটারচর-ওয়াশপুর-বসিলা – মোহাম্মদপুর টাউন হল-আসাদ গেট-ফার্মগেট কাওরানবাজার-শাহবাগ-কাকরাইল ফকিরাপুল-মতিঝিল-টিকাটুলি-সায়েদাবাদ-যাত্রাবাড়ী-কোনাপাড়া-ডেমরা স্টাফ কোয়ার্টার।
২৩ নম্বর রুটঃ ঘাটারচর-ওয়াশপুর-বসিলা-মোহাম্মদপুর-জাপান গার্ডেন সিটি-শ্যামলী-কলেজ গেট-আসাদ গেট-কলাবাগান-সায়েন্স ল্যাব-শাহবাগ-মৎস্য ভবন-প্রেসক্লাব-গুলিস্তান (জিরো পয়েন্ট)- দৈনিক বাংলা-রাজার বাগ-কমলাপুর-ধলপুর-যাত্রাবাড়ী-শনির আখড়া রায়েরবাগ-মাতুয়াইল- সাইনবোর্ড- চিটাগং রোড।
২৬ নম্বর রুটঃ ঘাটারচর-ওয়াশপুর-বসিলা-মোহাম্মদপুর-টাউন হল-আসাদ গেট-কলাবাগান-সায়েন্স ল্যাব-নিউ মার্কেট-আজিমপুর-পলাশী-চাঁনখার পুল-ফ্লাইওভার হয়ে-পোস্তগোলা কদমতলী।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park