1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 19, 2026, 11:06 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

আরামবাগে অবস্থান নিয়েছে জামায়াত

  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ২৮, ২০২৩
  • 194 বার পঠিত

রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ করতে চাইলেও অনুমতি পায়নি জামায়াতে ইসলামী বাংলাদেশ। শনিবার (২৮ অক্টোবর) সকালে সেখানে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন দলের কর্মীরা। পরে আরামবাগে অবস্থান নিতে শুরু করেছেন তারা। সমাবেশস্থল পরিবর্তন করার পর জামায়াতের নেতাকর্মীরা আরামবাগ-নটর ডেম কলেজ এলাকায় অবস্থান নিচ্ছেন।

সকাল ১০টার পর থেকে তারা এ এলাকায় অবস্থান নিতে শুরু করেন বলে জানা যায়। জামায়াত নেতাকর্মীদের ঠেকাতে আরামবাগ মোড়ে ও মতিঝিলের শাপলা চত্বর থেকে নটর ডেম কলেজের দিকে যাওয়ার পথে দুইটি ব্যারিকেড দিয়েছে পুলিশ। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে আরামবাগের গলি থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শনিবার রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। সমাবেশ করতে ডিএমপিকে চিঠিও দিয়েছিল দলটি। শুক্রবার (২৭ অক্টোবর) ডিএমপির কর্মকর্তারা সাংবাদিকদের জানান, রাজধানীতে জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না।

অনুমতি না পেলেও সমাবেশ করার সিদ্ধান্ত নেয় জামায়াত। শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছিলেন, ‘শনিবার জামায়াতে ইসলামী ঘোষিত মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park