1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 10:40 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

অগ্নি ঝড়া মার্চের সূচনা দিন: আমার জন্মদিন

  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ১, ২০২৪
  • 302 বার পঠিত

মোশারফ হোসেন: আজ থেকে ৬৭ বছর আগে চট্টগ্রামের প্লোগ্রাউন্ডে রেলওয়ে আবাসিক এলাকায় আমার জন্ম। কোলকাতায় আসাম বেংগল রেলওয়ে র কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম রেলওয়ে বিল্ডিং যে (সিআরবিতে) আমার প্রয়াত পিতা আলহাজ আবদুর রাজ্জাক ১৯৪৪ ইংরেজিতে বদলি হয়ে এসেছিলেন ।

বরিশালের গৌরনদী ও আগৈলঝারার গইলা আমার পৈতৃক নিবাস হলেও চট্টগ্রামে আমার বেড়ে ওঠা। কলেজিয়েট স্কুল ও জুনিয়র ক্যাডেট কোর এর কোয়ার্টার মাস্টার পদবি ছিল । ১৯৬৯ ও ১৯৭০ সালেই রাইফেল ও মেশিন গান, স্টেনগান চালানো জানতাম । যুদ্ধের মাঠে লড়াই করার দৃশ্য চট্টগ্রাম স্টেডিয়ামে দেখাত চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ক্যাডেটরা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে মার্চ ও এপ্রিল বরিশালের গৌরনদী ও আগৈলঝারার কিশোর যুবকসহ সর্ব শ্রেণীর মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে গইলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সাড়া দিয়ে যুদ্ধের প্রশিক্ষণ শুরু করেছিল । সাবেক মন্ত্রী প্রয়াত সংসদ সদস্য আবদুর রব সেরনিযাবাত, আবুল হাসানাত আবদুল্লাহ , আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান তালুকদারসহ স্বাধীনতাকামি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তখন সেনাবাহিনীর হেমায়েত উদ্দিনসহ পুলিশ ,রাইফেলস এর সদস্যরা বাঁশের লাঠি ও সংগৃহীত বন্দুক নিয়ে প্রশিক্ষণ প্রদান শুরু করেছিলেন । আমি তখন ১৪ বছরের স্কুল ছাত্র । ক্যাডেট জোনে মুক্তিযুদ্ধে স্বেচ্ছাসেবক ও যুদ্ধের প্রাথমিক প্রশিক্ষণ দেবার জন্য আমাকে দায়িত্ব দেয়া হয়। পেশাদার সৈনিকদের সংগে আমি এ কাজ করেছিলাম । এরপর মুক্তিযুদ্ধের সময় বরিশালের আগৈলঝাড়া ও কোটালিপাড়া , উজিরপুর জুড়ে হেমায়তবাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে বিভিন্ন যুদ্ধে পরাজিত করেছিল। ফলে ১৯৭১ সালে আর এসএসসি পরীক্ষা দেইনি। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধের পর পরীক্ষায় অংশ নিয়ে একই বছর চট্টগ্রাম কলেজে উচ্চ মাধ্যমিক পড়েছিলাম ।

১৯৭১ সালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি ( ১৯৭২ সালে অনুষ্ঠিত), ১৯৭৪ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি, ১৯৭৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ থেকে অনার্স , ১৯৭৮সালে মাসটার্স ডিগ্রি সমাপ্ত করার পর সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছি। ১৯৮৪ সালে সংবাদ, ১৯৮৬ সালে দৈনিক পূবকোণ, ১৯৯৭ সালে দৈনিক মুক্তকন্ঠ, ২০০১ সালে বিটিভিতে, ২০০২ থেকে দৈনিক পূবকোণ পত্রিকার ঢাকা অফিস , ২০১০ থেকে ২০১১ বাসস হেড অফিসে সচিবালয় বিট এ সিনিয়র সাংবাদিক হিসেবে কাজ করেছি।

বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল দূরবীণ এর সম্পাদক ও প্রকাশক। একযোগে যা ঢাকা ও টরন্টোয় বাংলা অনলাইন পত্রিকা হিসেবে চলছে ।

আমার সহধর্মিণী মাসুদা খানম বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালযের মহাপরিচালক অফিসের কর্মকর্তা হিসেবে অবসর নিয়েছেন । একমাত্র ছেলে নাসিফ মেহরাব হোসেন প্রাঞ্জল কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং শতকরা ৯৫থেকে ১০০ ভাগ নম্বরসহ স্নাতক ডিগ্রির পর মাস্টার্স পড়ছে । চলতি বছরের ডিসেম্বরে যা শেষ হবে।

মিডিয়া জগতে পত্রিকা, নিউজ এজেন্সিতে রিপোর্টার ও টিভি প্রযোজক হিসেবে কাজ শেষ করে অনলাইন নিউজ পোর্টাল দূরবীণ এর মাধ্যমে দেশ বিদেশের সংবাদ ও জীবনধর্মী প্রতিবেদনের চেষ্টা করছি । আদর্শ সাংবাদিকতা করেই ভবিষ্যত জীবনেও কাজ করে যেতে চাই। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি ।

আপনজন যারা ইতিমধ্যেই দূরবীণ অনলাইন নিউজ পোর্টাল এর জন্য লিখেছেন, বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জানাই । বিশাল কলেবরে দূরবীণ চালানোর আশা করি । আগামীতে ইউটিউবে দূরবীণ সংবাদ দেবে। মুদ্রণের ও ইচ্ছা আছে। দূরবীণ সময়ের কথা বলবে।

আমার জন্মদিনে সকলকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন ।

আমার আপনজন যারা ইতিমধ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই ।

১৭ মার্চ ২০২০ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীতে অনলাইন নিউজ পোর্টাল দূরবীণ এর জন্মদিন । ১৭ মার্চ ২০২৪ দূরবীণের

চতুর্থ জন্মবার্ষিকী । বাংলাদেশ ও বিদেশে বসবাসকারী সকলের কাছে দূরবীণ সহযোগিতা কামনা করছে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park