1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 19, 2026, 4:35 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

লেবাননের সবচেয়ে গভীরে ঢুকে পিছু হটেছে ইসরায়েলি সেনারা

  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
  • 132 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে গত ২৬ সেপ্টেম্বর স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল। বার্তাসংস্থা এপি জানিয়েছে, ওই হামলা শুরুর পর গতকাল শুক্রবার লেবাননের সবচেয়ে গভীরে প্রবেশ করেছিল ইসরায়েলি সেনারা। তবে শনিবার সকালে হিজবুল্লাহর যোদ্ধাদের পাল্টা হামলায় ইসরায়েলি সেনারা চলে যেতে বাধ্য হয়।

লেবানের রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ লেবাননের চামা গ্রামের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ পাহাড় অল্প সময়ের জন্য দখল করেছিল ইসরায়েলি বাহিনী। কিন্তু হিজবুল্লাহর হামলার পর সেখান থেকেও তারা সরে যতে বাধ্য হয়।

এছাড়া বলা হচ্ছে, চামাতে অবস্থিত শিমনের মাজারে বোমা হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। যদিও এটির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। তিনি ইসলাম ধর্মের নবী হযরত ঈসা (আঃ) এর অন্যতম সহযোগী ছিলেন বলে বলা হয়। এছাড়া তিনি ঈসা (আঃ) এর মা মরিয়মের আত্মীয় ছিলেন বলে জনশ্রুতি রয়েছে। তবে তার মাজারটি ধ্বংস আসলে করা হয়েছে কিনা সেটি এখনো স্পষ্ট নয়।

এদিকে স্থল হামলার পাশাপাশি লেবানের বিভিন্ন জায়গায় ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় নতুন করে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park