1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 23, 2026, 6:19 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

নানাবাড়িতে মসজিদ নির্মাণ করলেন সাকিব

  • প্রকাশিত : শনিবার, মার্চ ১৩, ২০২১
  • 381 বার পঠিত

বরাবরই ধর্মের প্রতি সাকিব আল হাসানের অনুরাগের বিষয়টি বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে উঠে এসেছে। সেই ধারাবাহিকতায় এবার মাগুরার আলোকদিয়ার বারাশিয়ায় নানাবাড়ি এলাকায় মসজিদ নির্মাণ করে দিয়েছেন সাকিব।

গত বছরের এপ্রিলে মসজিদটি উদ্বোধন করা হয়। তবে বিষয়টি প্রচারে আসুক এটা সাকিব চাননি।

জানা গেছে, সাকিব আল হাসানের নানাবাড়ি মাগুরা সদরের বারাশিয়া এলাকায়। বারাশিয়া জামে মসজিদটি ১৯৮২ সালে নির্মাণ করা হয়। মসজিদে জায়গা কম থাকায় চার কাতারে একশর বেশি লোক নামাজ আদায় করতে পারতেন না। মসজিদটি আধুনিকও ছিল না। পরবর্তীতে সাকিব আল হাসানকে বললে তিনি মসজিদটি নির্মাণ করে সুসজ্জিত করে দেন।

স্থানীয়রা জানান, সজিদটি নির্মাণে প্রায় ৩৫ লাখ টাকার মতো খরচ হয়েছে। একতলা বিশিষ্ট ওই মসজিদের ভেতরে ছয়টি কাতার করা হয়েছে। এতে প্রায় ৩০০ জনের মতো মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

মসজিদটি উদ্বোধনের পর থেকে সেখানে ইমামতি করছেন মুফতি মো. আতিক উল্লাহ। তিনি জানান, নানাবাড়ি এলাকায় সাকিবের এ মহৎ কাজে এলাকাবাসী খুবই খুশি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park