1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 23, 2026, 4:26 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

বিমানবন্দর ও বনশ্রীতে দুই নির্মাণ শ্রমিক নিহত

  • প্রকাশিত : সোমবার, এপ্রিল ৫, ২০২১
  • 511 বার পঠিত

রাজধানীর বিমানবন্দর ও দক্ষিণ বনশ্রীতে বহুতল ভবনে সোমবার (৫ এপ্রিল) বিকালে নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন মামুন (২২) ও মতিউর রহমান (৫০)। এদের মধ্যে মামুন রাজমিস্ত্রি ও মতিউর রডমিস্ত্রি হিসেবে কাজ করতেন।

নিহত মামুনের সহকর্মী ইকবাল শেখ জানান, তারা বিমানবন্দরের ভেতরে একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করছিলেন। মামুন সেখানে রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন। সোমবার বিকাল ৪টার দিকে মামুন তিন তলার বাইরের দিকে মাচানের ওপর দাঁড়িয়ে কাজ করছিলেন।

আরও পড়ুন:   করোনার দ্বিতীয় ঢেউয়ে শ্রমবাজারে আবার শঙ্কা

এ সময় অসাবধানতাবশত মাচান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বিকাল ৫টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত মামুন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মোহনপুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।

খিলগাঁও থানার এসআই ফেরদৌস জানান, বনশ্রীতে একটি নির্মাণাধীন ভবনে রডমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন মতিউর। সোমবার বিকাল ৩ টার দিকে ভবনের সাততলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মতিউরের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার বগমানপুর গ্রামে। বর্তমানে খিলগাঁও পশ্চিম নন্দিগ্রামে থাকতেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park