1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 2, 2026, 12:13 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

শেখ রাসেল দিবস পালিত কুবিতে

  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ১৮, ২০২১
  • 415 বার পঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আজ সোমবার (১৭ অক্টোবর) ৫৮তম জন্মদিন। সারা দেশে প্রথমবারের মতো দিবসটি পালন করা হচ্ছে।

সোমবার (১৮ অক্টোবর ) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে বিশ্ববিদ্যালয় পরিবার এবং শাখা ছাত্রলীগের পক্ষ থেকে দিবসটি পালন করা হয়।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপাচার্যের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘আজ বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন। শেখ রাসেল আমাদের মধ্যে না থাকলেও তার স্মৃতিবিজড়িত ছোট্ট জীবন আমাদের ভাবায়। যতবারই শেখ রাসেলের জন্মদিন পালনের জন্য উদ্যত হই ততবারই ৭৫ এর নৃশংসতা চোখের সামনে ভেসে আসে। রাসেলরা যতই ট্রাজেডির শিকার হোক না কেন সর্বদা আমাদের মুকুট মণি হয়ে থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ‘বাঙালি জাতির অগ্রযাত্রা রুখে দিতে হায়েনারা ৭৫ এর ১৫ আগস্ট নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল। শত্রুরা বুঝেছিল বঙ্গবন্ধু এবং তার পুরো পরিবারকে নিশ্চিহ্ন না করলে এ জাতির অগ্রযাত্রা দমানো যাবে না। তাই তারা ছোট্ট শিশু রাসেলকেও ছেড়ে দেয়নি। কিন্তু যতবার রাসেলের জন্মদিন আসে ততবারই তার নৃশংস মৃত্যু আমার নয়ন অশ্রুসিক্ত করে। ছোট্ট রাসেল আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি যদি বেঁচে থাকতেন হয়ত এ দেশ এবং জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করতেন।’

এসময় আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামীমুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ প্রমুখ।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য- ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park