1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 2, 2026, 10:25 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

সূচকের পতন আবারও, বেড়েছে লেনদেন

  • প্রকাশিত : মঙ্গলবার, ডিসেম্বর ১৪, ২০২১
  • 426 বার পঠিত

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও। তবে লেনদেন বেড়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ৪৪ পয়েন্ট হ্রাস পেয়ে ৬ হাজার ৮৩৭ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ‍ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট হ্রাস পেয়েছে এবং ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট হ্রাস পেয়েছে।

লেনদেনে হওয়া ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ‍ইউনিটের মধ্যে ৮৮টির দর বৃদ্ধি পেয়েছে, ২৪৯টি দর হ্রাস পেয়েছে এবং ৪০টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে ডিএসইতে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। লেনদেন হয়েছে এক হাজার ৮০ কোটি ৭৯ লাখ ৭৯ হাজার টাকার। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬৯৬ কোটি ৬৪ লাখ ৯২ হাজার টাকার।

লেনদেনের শীর্ষে রয়েছে ওয়ান ব্যাংক, ফরচুন সুজ, বেক্সিমকো লিমিটেড, জেনেক্স ইনফোসেস, জিএসপি ফাইন্যান্স, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, সাইফ পাওয়ার এবং সেনা কল্যাণ ইনস্যুরেন্স লিমিটেড।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৭৪ পয়েন্ট হ্রাস পেয়ে ১৯ হাজার ৯৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৭০টি প্রতিষ্ঠানের। এর মধ্যে ৭১টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, ১৭৫টি হ্রাস পেয়েছে এবং ২৭টির অপরিবর্তিত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park