1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 2, 2026, 2:06 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

ভুল সবই ভুল, এ জীবনের পাতায় পাতায়..

  • প্রকাশিত : মঙ্গলবার, মে ২৫, ২০২১
  • 644 বার পঠিত

মোশাররফ হোসেন : গত ২৩ মে রোববার, বাংলাদেশের সাংবাদিক রোজিনা ইসলামের পাসপোর্ট জমা, ৫০০০ টাকার বেলবন্ড ও বিদেশ গমন না করার শর্তে আদালত তাকে জামিন দিয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত ও মামলা চলবে। মামলাটির পুলিশের তদন্ত জমাদানে ১৫জুলাই ২০২১ সময় নির্ধারন করে নির্দেশ দিয়েছে আদালত। মূলত মামলায় রাষ্ট্রপক্ষ বিরোধীতা না করায় ঢাকা মহানগর মূখ্য হাকিম আদালত রোজিনাকে জামিন প্রদান করে।

৬ দিন কাশিমপুর কারাগারে আটক থাকার পর রোববার জামিন পেয়ে রোজিনা হাসপাতালে ভর্তি হন। অপরদিকে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধু, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টাস ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ বিষয়ে রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড: হাসান মাহমুদের সঙ্গে এক বৈঠকে সন্তোষ প্রকাশ করেন । তবে তারা রোজিনার বিরূদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু নিষ্পত্তিতে তথ্য মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তথ ̈মন্ত্রী সাংবাদিকদের সচেতন হয়ে অধিকতর দায়িত্বশীল আচরনের আহবান জানান।

আবার সাংবাদিক নেতৃবৃন্দ আইনমন্ত্রী আনিসুল হকের সংগে সাক্ষাত করলে তিনি আইন অনূযায়ী রোজিনা ন্যায়বিচার পাবেন বলে জানান । একই সথে তিনি সচিবালয়ে আসলে কী ঘটেছিল তার তদন্ত করা হবে বলে আশ্বস্ত করেন।

গত ১৭ মে ̄স্বাস্থ্য মন্ত্রনালয়ের সচিবের একান্ত সচিবের কক্ষে রোজিনাকে ৬ ঘন্টা আটকে রাখার পর তার বিরুদ্ধে রাষ্ট্রের গোপন দলিল চুরি ও মোবাইলে ছবি তোলার অভিযোগ এনে ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। পরদিন মহানগর মূখ্য হাকিম আদালতে রোজিনাকে হাজির করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সময় চাইলে আদালত তা নামণ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। তবে রোজিনা ইসলাম প্রাথমিকভাবে তার বিরুদ্ধে অনীত অভিযোগ সত্য নয় বললেও পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ভুল হয়েছে বলে ̄স্বীকার করেছেন। এখানে উল্লেখ্য রোজিনা এর আগেও সচিবালয়ে নৌ সহ আরও একটি মন্ত্রনালয়ে ভুল স্বীকার করেছেন। ঢাকার বিভিন্ন পত্রিকায় রকম তথ্য প্রকাশিত হয়েছে। এমনকি ভিডিও ফুটেজে তা দেখিয়েছে বিভিন্ন টিভি চ্যানেল। এছাড়া সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রনালয়ে সচিবের একান্ত সচিবের
কক্ষে ৬ঘন্টা রোজিনাকে আটকের সময় তার সাথে অশোভন আচরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এখানেও মন্ত্রনালয়ের দায়িত্বশীল শীর্ষকর্তারা আচরনবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছে সাংবাদিক সংগঠনসহ পেশাজীবিরা। বিষয়টি দেশে ও বিদেশে তোলপাড় হয়েছে । এসব ভিডিও ও ছবি তুলেছেন কারা ? জানা দরকার ।

অপরদিকে ১৯২৩ সালের অফিশিয়াল সিক্রেসট অ্যাক্ট ৩ ও ৫ ধারা অনুয়ায়ী গুপ্তচর বৃত্তি ও রাষ্ট্রীয় গোপন নথি দখলে রাখার অভিযোগে রেজিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলাটি ১৮৬০ সালের ৩৭৯ ও ৪১১দন্ডবিধি অনুযায়ী করা হয়েছে। যেহেতেু বিষয়টি আদালতের বিচারাধীন সেহেতু আদালতের রায়ের জন্য এখন অপেক্ষা করতে হবে।

স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মন্ত্রণালয়ের স্পর্শকাতর করোনা ভ্যাকসিন সংক্রান্ত গোপনীয় নথির ছবি মোবাইল দিয়ে তুলেছেন প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম। তিনি একান্ত সচিব (উপ সচিব ) সাইফুল ইসলামের অনুপুস্থিতিতে বিভিন্ন নথি ফাইল থেকে নিয়েছেন। যেটা প্রকাশিত হলে বাংলাদেশের মারাত্মক ক্ষতি হতো । যার মধ্যে রাশিয়ার স্পুটনিক ৫ ও চীনের সিনোভ্যাক ভ্যাকসিনের নথি ছিল। বাংলাদেশ শিল্প ও বাণিজ্যিক চুক্তি আইন ও প্রতিশ্রুতি ভঙ্গ হতো।

তিনি আরও অভিযোগ করেন, রোজিনাকে হেনস্তা করা হয়নি। রোজিনা নিজে শুয়ে ও বসে পড়েন। বরং মন্ত্রনালয়ের কর্মকর্তারা রাষ্ট্রের সম্পদ রক্ষা করেছেন।

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম দীর্ঘদিন ধরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রনালযের ক্রয়,সেবা, অনিয়ম বিষয়ে প্রতিবেদন লিখে একটা ভাল ইমেজ তৈরি করেছিলেন। একশ্রেনীর দুর্নীতিবাজ কর্মকর্তা এতে করে বিপাকে পড়ে যান । চাকুরিতে নিয়োগ নিয়ে অনিয়ম ও দুর্নীতি বিষয়ে লেখার পর তারা ক্ষিপ্ত হয়েছিলেন । সুযোগের অপেক্ষায় ছিলেন তারা। এ মন্ত্রনালয়ের ভাল অংশ ছিল সতর্ক। ১৭মে ২০২১ রোজিনা স্বাস্থ্য মন্ত্রনালয়ে গিয়েছিলেন সম্ভবত স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করে ইতিপূর্বে তার সংগৃহিত তথ্য যাচাই করার জন্য। একান্ত সচিবের কক্ষে অপেক্ষায় থাকা অবস্থায় তাকে আটক করে মন্ত্রনালয়ের কয়েকজন কর্মচারি। খবর পেয়ে সেখানে উপস্থিত হন উর্ধ্বতন কর্মকর্তা জেবুন্ন্সোসহ কয়েকজন। তারা মন্ত্রনালয়ের নথির খোঁজে রোজিনাকে তল্লাশি করেন। এসময় মাকসুদা পলি নামক একজন তাকে ধাক্কাতে দেখা গেছে ভিডিওতে। শুধু তাই নয় তার গলাতেও পলি হাত দেন। বিভিন্ন টিভিতে যা প্রচারিত হয়েছে। এটাকে শোভন আচরন বলা যায় না। আইনী পথ খোলা ছিল। যা করা হয়েছে ৬ঘন্টা পর।

রাষ্ট্রীয় প্রধান কার্যালয় সচিবালয়। এখানে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারির চাকুরির অন্য ̈তম শর্ত শোভন আচরন করা। মানুষের কল্যাণে কাজ করা। ব্যক্তি কিংবা গোষ্ঠি নয় রাষ্ট্রের মর্যাদা বড়। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সব কাজ করা। কিন্তু এখানেও অনিয়ম হয়ে থাকে। বিশেষ সুবিধা নিয়ে অনেকে গড়ে তুলছেন সম্পদের পাহাড় । সন্তানদের বিদেশে পড়ান। এরা কারা ? চিহ্নিত করে তাদের শাস্তি প্রদান করা জরুরি হয়ে পড়েছে। অবাধ তথ্য প্রবাহের যুগে সাংবাদিকদের তথ্য পাবার অধিকার আছে। তবে এখানে যারা কাজ করেন তাদের প্রশিক্ষণ থাকতে হবে। বিধি মোতাবেক তথ্য পাওয়া যায়। এটা নির্ভর করে প্রতিবেদকের নিয়মতান্ত্রিক আচরনের উপর,সম্পর্কের উপর। সংবাদ উৎসের বিশ্বস্তা নিশ্চিত করা।

সর্বোপরি বিশেষ প্রতিদেনের জন্য ধৈর্য্য ̈ধরে কাজ করা। তখন মন্ত্রী ,সচিব ,প্রকল্প পরিচালক থেকে সবাই সহযোগিতা করবেন। তথ্যের সমর্থনে দালিলিক প্রমাণও পাবেন। কিন্তু এজন্য তথ্য চুরি ও ছবি তোলার দরকার হয়না। অনিয়ম হয়েছে কি না, তাও প্রাপ্ত তথ্য ও উপাত্তের যাচাই করলে বোঝা যাবে তা লিখে দেয়া যায় কৌশলী ভাষায় ব্যাখ্যা করে। অনেকে হয়ত বলবেন,এত কষ্ট করার দরকার কী ?

বাংলাদেশ সংবাদ সংস্থার সচিবালয়ের প্রতিবেদক হিসেবে আমাকে বিশেষ প্রতিবেদন নিয়মিত লিখতে হত। নৌ,পানিসম্পদ,পাট ও বস্ত্র,ভুমি, কৃষি,তথ্য,সংস্কৃতি,শিক্ষা,প্রাথমিক শিক্ষা,এলজিআরডি,যোগাযোগ,ক্রীড়া এবং মাঝে মাঝে কেবিনেট, স্বরাষ্ট্র,পররাষ্ট্র,আইন মন্ত্রনালয়ের রিপোর্ট করেছি। এজন্য নিউজ যাচাই করতে যেতে হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের বিভিন্ন কার্যালয়ে ।

ঢাকার বুড়িগঙ্গা নদীর দূষণ রোধে নদী তীরবর্তী ওয়াসার ৫২টি নর্দমা নির্গমন,বিভিন্ন অবৈধ ̄স্থাপনা থেকে বর্জ্য নি:সরণ বন্ধ করা বিষয়ে বহু রিপোর্ট করেছিলাম। এমনকি নদী খনন করে বুড়িগঙ্গা,তুরাগ ,শীতালক্ষ্যার সংযোগ করে ঢাকাবৃত্ত নৌপথ চালু করা এবং যমুনার বিধৌত পানি টাংগাইলের পুংলি থেকে ধলেশ্বরী খনন করে পানি প্রবাহ সৃষ্টি করে বুড়িগঙ্গা নদীকে দূষনমুক্ত করা, প্রতিবেদনের পর কাজ শুরু করে নৌ ও পানি সম্পদ মন্ত্রনালয়। নদীরক্ষা ও নদীশাসন বিষয়ে একটি সমীক্ষা করার পর সংশ্লিষ্ট মনত্রণালয জেগে উঠেছিল ।

পাটের জীবন রহস্য সম্পর্কে রিপোর্ট করতে গিয়ে সংসদ ভবনের দক্ষিণ পাশে পাট গবেষনা কেন্দ্রে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে নিউজ দেবার আগে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরির কাছে গেলে তিনি বললেন,মাকসুদুল আমিনসহ গবেষকদের গবেষনা কাজে বিশেষ বরাদ্দ্ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তিনি আগামীকাল এ বিষয়ে ঘোষনা দেবেন বলে বিশদ সংবাদ দিতে পারে বাসস। এটাই পারস্পারিক সম্মানবোধ।

ধর্ষণের ফলে জন্ম নেয়া শিশু কি পরিচয়ে বাঁচবে ? এটার তথ্য নিতে প্রথমে তৎকালীন শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ড: শিরিন শরমিন চৌধুরি ও পরে আইন ও বিচার বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের কাছে সাংবিধানিক ব্যাখ্যা ও বাস্তবতা নিয়ে কথা বলে সংশ্লিস্ট পুনর্বাসনকেন্দ্র ও এতিমখানার খোঁজ নিয়ে প্রতিবেদন বাসসে বাংলা ও ইংরেজিতে যাবার পর দেশে ও বিদেশে সাড়া পড়ে গিয়েছিল ।

আবার পদ্মা সেতু নির্মান,প্রকল্প প্রস্তাবনা,নদীশাসন,নকশা তৈরি,অর্থজোগান এসব বিষয়ে রিপোর্ট করার পর পদ্মা নদীর বুকে বসে বিশ্ব ব্যাংক, এডিবি,আইডিবির সঙ্গে অর্থপ্রদানের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিছুদিন যেতে না যেতে পদ্মা সেতু নির্মানে দুর্নীতির অজুহাতে অর্থ সরবরাহে অনীহা প্রকাশ করে বসে বিশ্ব ব্যাংক। পরবর্তীতে বাংলাদেশ নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মান করে বিশ্বকে তাক লাগিয়ে দেয়। টাকা দেবার আগে বিশ্ব ব্যাংকের দুর্নীতির অভিযোগ ছিল রাজনৈতিক উদ্দেশ্য ​ প্রনোদিত । কানাডার আদালতে দুর্নীতির অভিযোগ নাকচ হয়ে যায় ।

আরও পড়ুনঃ

The government has taken initiative to amend the road transport act again- Obaidul Quader, MP

তখন বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন বর্তমানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। বাসসের প্রধান বার্তা সম্পাদক ̄স্বপন সাহা ও বার্তা সম্পাদক অজিত সরকার সেসময় সর্বদা আমাকে উৎসাহিত করতেন। বাসস তখন টিমওয়ার্কের মাধ্যমে শত শত রিপোর্ট করেছে ।

এবার মহাদুর্যোগ করোনায বিশ্বজুড়ে চলছে টিকার বাজার দখলের প্রতিয়োপিতা । বাংলাদেশ অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনকা টিকা ভারতের সেরাম ইনিস্টটিউট থেকে নিয়ে আসে তখন বিশ্বের অনেক উন্নত দেশ টিকা পায়নি। সেসময় এ টিকা নিয়ে অনেক অপপ্রচার হয়েছে । কিন্তু সরকার সময়মত টিকা দিয়ে মানুষের জীবন রক্ষা করেছে। এখন দ্বিতীয় ডোজের টিকা দেয়া নিয়ে সংকট হওয়ার পর বাংলাদেশ সরকার রাশিয়া ও
চীনের সঙ্গে চুক্তি করে বাংলাদেশে টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছে । শর্ত একটার ‘ফর্মূলার গোপনীয়তা রক্ষা’ করতে হবে । তখনই বিশ্ব টিকা উৎপাদনকারি দেশের ঔষধ কোম্পানী নড়ে চড়ে বসে । শুরু হয়ে যায় বাংলাদেশে রাশিয়া ও চীনের উদ্যোগকে বাধাগ্রস্থ করার গভীর ষড়যন্ত্র । আর সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এখন টার্গেট । এসবই দেশবাসিকে অবহিত করা জরুরি ।

এমনিতে বর্তমানে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশে সর্বাধিক বিনিয়োগ রাশিয়া,চীন,ভারত,জাপান,কোরিয়ার। এটা একধরনের বানিজ্যিক ঈর্ষা মনে করা যায়। এরকম কাজে অনেক মিডিয়া রাস্ট্রবিরোধী রাজনৈতিক এজেন্ডা বাসতবায়নে তৎপর,যা কাম্য নয়। জনগনকে এসব বিষয়ে সচতন থাকতে হবে ।

এজন্য সচিবালয়ের নিরাপত্তাবিধান আরও জোরদার করা দরকার । সচিবালয়ে প্রবেশ ও বাহিরের সময় নিরাপত্তা ̄স্কানারে আরও সতর্কতা প্রয়োজন। মহামারির টিকা সংক্রান্ত নথির নিরাপত্তা বিধান আবশ্যিক। সচিবালয়ের সকল মন্ত্রনালয়ে নিজ নিজ দফতরের নিরাপত্তা বাড়াতে হবে। পূর্বে সময় নির্ধারণ ছাড়া কাউকে যখন তখন দফতরে প্রবেশাধিকার বন্ধ করা দরকার। আবার সর্ষে যেন ভুত না থাকে । এজন্য সবার মর্যাদা ও সম্মান বজায় রাখতে হবে । বাংলাদেশে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা সকল নাগরিকের কর্তব্য। সাংবাদিকদের আরও বেশি সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। তথ্য না দিলে তথ্য কমিশনের মাধ্যমে তা নেয়া যাবে। সব দেশে এটাই নিয়ম।

মনে রাখা দরকার তথ্য পাচার ও চুরি,গুপ্তচারিতা । এ নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে দুর্নীতির তথ্য অবশ ̈ই প্রকাশিত হতে হবে । তথ্য সংগ্রহ করতে হবে কৌশলে । বক্তি কিংবা গোষ্ঠিী নয়,সবার বড় আমার আপনার প্রিয় দেশ,দেশকে ভালবাসুন । ভুল থেকে শিক্ষা নিন তাই বলা যায়,ভুল সবই ভুল, এ জীবনের পাতায় পাতায় ,যা লেখা …।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park