1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 19, 2026, 9:22 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

আদালতে হাজির করা হয়েছে মির্জা ফখরুলকে

  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ২৯, ২০২৩
  • 241 বার পঠিত

নাশকতার মামলায় গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৮টা ১০ মিনিটে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালতে মামলার বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

রোববার সকালে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম বলেছেন, ‘সকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) লোকজন একবার বাসায় আসে। তখন মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সঙ্গে কথা বলে। এরপর সিসি ক্যামেরার ফুটেজ, কম্পিউটারের হার্ড ডিস্ক নিয়ে ভবনের নিচে চলে যায়। এর ঠিক ১০ মিনিট পর আবার ফিরে এসে তাকে (মির্জা ফখরুল) আটক করে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, ৭৫ বছর বয়সী মানুষ। তার চিকিৎসা চলছে। এভাবে তুলে নিয়ে যাবে, তা মেনে নিতে পারছি না। আশা করব, জিজ্ঞাসাবাদ শেষে যেন তাকে ছেড়ে দেওয়া হয়।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park