1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 11:53 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

করোনায় দেশে প্রাণহানি ১০ হাজার ছাড়ালো

  • প্রকাশিত : বৃহস্পতিবার, এপ্রিল ১৫, ২০২১
  • 640 বার পঠিত

দেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস শনাক্তে বা মৃত্যুতে প্রতিদিনই রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৯৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৮১ জনে। এর আগের দিন বুধবার দেশের ইতিহাসে সর্বোচ্চ ৯৬ জন মারা গিয়েছিল।

২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৯২ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ৯১৫ জন। আর এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।

আরও পড়ুন:

স্বাধীনতাবিরোধীদের আক্রমণ সরকার নয়, রাষ্ট্রের বিরুদ্ধে: রেলপথমন্ত্রী


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৫৯ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৭৭০ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৪ জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ৬৯ জন। এছাড়া চট্টগ্রামে ১২, রাজশাহীতে ৬, খুলনায় ৩, বরিশালে ২, সিলেটে ১ ও রংপুরে ১ জন রয়েছেন। মারা যাওয়া ৯৪ জনের মধ্যে ৬৪ জন পুরুষ, বাকি ৩০ জন নারী। এদের মধ্যে ৯০ জন হাসপাতালে মারা গেছেন। বাড়িতে ৪ জন মারা যান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park