মোশাররফ হোসেন: বাঙালি জাতির রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। বছর ঘুরে আমাদের মাঝে এসেছে বাংলা নববর্ষ। বাংলাদেশসহ বিশ্বজুড়ে চলছে বর্ষবরণ। বাঙালি মেতে উঠেছে উৎসবে। মংগল শোভাযাত্রা হয়েছে ঢাকার চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে দোয়েল চত্বর ঘুরে শাহবাগ, টিএসসি চত্বরে এসে শেষ।
বর্নাঢ্য এ শোভাযাত্রা রকমারি পোশাক পড়ে অংশ নেন হাজার হাজার মানুষ। উদার মনোভাব বাঙালির অহংকার। এমন ধারণা আমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যূদ্বয় রেখেছিল বিশাল ভূমিকা। তাইতো জাতীয় চারনীতির একটি ধর্মনিরপেক্ষতা।
অপরদিকে রমনার বটমূলে সূর্য উদয়ের সময় শুরু হয়ে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে মানুষের ঢল নামে। টিএসসি থেকে শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা ঘুরে দোয়েল চত্বর বিশাল মেলা মাতিয়ে রাখে লাখো লাখো মানুষকে। সারা বাংলাদেশে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নির্বাচিত অভিনন্দন চলছে। পিঠা পুলি পান্তা ইলিশ খাওয়ার ধুম লেগেছে। সরকারি ছুটির দিন থাকায় আনন্দ উৎসবে মেতেছে সবাই। পারিবারিক ভাবে সবাই মিলে এ উৎসব পালন করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের টাইমস এনকোয়ার, কানাডার টরেন্টোর ডেনটোনিযা পার্ক, ডেনফোরথ, মনট্রিয়ালসহ মংগল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। লন্ডন, প্যারিস, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একই অবস্থা। অশুভ শক্তির বিনাশ হোক। এগিয়ে চলুক বাঙালির অহংকার বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি।
পাবর্ত্য চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর, পটুয়াখালীর আদি জাতির বৈসাবি অনুষ্ঠান মিলে উৎসবে মেতেছে।
অনলাইন নিউজ পোর্টাল দূরবীণ এর সম্পাদক ও প্রকাশক মোঃ মোশাররফ হোসেন ও সাংবাদিকবৃন্দ ১৪৩০বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ধরা। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এ কথা চিরন্তন ।